কীভাবে ডকুমেন্ট জমা দিয়ে KYC সম্পন্ন করবেন?

১. আপনার অ্যাফিলিয়েট অ্যাকাউন্টে লগইন করুন।

২. “My Account” মেনুতে যান এবং “Affiliate KYC” নির্বাচন করুন।

৩. একটি বৈধ পরিচয়পত্র নির্বাচন করুন। যেমন: পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স অথবা জাতীয় পরিচয়পত্র (NID)।

৪. আপনার ডকুমেন্ট নম্বর অথবা পরিচয়পত্রের নম্বর লিখুন।

৫. পরিচয়পত্রের মেয়াদ শেষ হওয়ার তারিখ উল্লেখ করুন।

৬. “Choose Image” বাটনে ক্লিক করে আপনার পরিচয়পত্রের একটি পরিষ্কার ছবি আপলোড করুন।

প্রয়োজনীয় শর্তাবলি:

• জাতীয় পরিচয়পত্রের (NID) সামনের ও পেছনের উভয় পাশের ছবি দিতে হবে।

• ডকুমেন্টে ইস্যুর তারিখ এবং পূর্ণ নাম থাকতে হবে (৩ মাসের বেশি পুরোনো হওয়া যাবে না)।

• গ্রহণযোগ্য ফাইলের ফরম্যাট: JPG, JPEG, PNG।
ফাইলের সর্বোচ্চ আকার: ৫ MB।

৭. নির্বাচিত পরিচয়পত্রটি হাতে ধরে একটি সেলফি আপলোড করুন। ছবিতে আপনার মুখ এবং পরিচয়পত্রের তথ্য স্পষ্টভাবে দেখা যেতে হবে। আপনার দেওয়া তথ্যের সঙ্গে পরিচয়পত্রের তথ্যের মিল না থাকলে আবেদনটি অনুমোদন করা হবে না।

৮. আপনার আবেদনটি পর্যালোচনার জন্য জমা দিন। পর্যালোচনা সম্পন্ন হলে আমাদের অ্যাফিলিয়েট টিম ইমেইলের মাধ্যমে আপনাকে ফলাফল জানিয়ে দেবে।

কেওয়াইসি (KYC)-র জন্য গ্রহণযোগ্য নথিপত্রের বিষয়ে অনুগ্রহ করে নিচের নমুনা নথিগুলো দেখুন।

১. জাতীয় পরিচয়পত্রের নমুনা

সামনের পাশ

পেছনের পাশ

২. পাসপোর্ট

৩. ড্রাইভিং লাইসেন্স

Currency and Language